শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

কাশ্মীর ইস্যুতে মোদির কাছে বারবার যে দাবি করছে রাহুল গান্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:ভারতের জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর কাশ্মীরে কী হচ্ছে, তা কেন্দ্রীয় সরকার গোপন করছে বলে এবারে তোপ দাগলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। কাশ্মীরে কী ঘটছে, তা দেশের মানুষকে জানাতে মোদি সরকারের প্রতি দাবি জানিয়েছেন এই কংগ্রেস নেতা। এর আগেও কয়েকবার এ দাবি তুলেছেন তিনি।

শনিবার রাতে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে রাহুল বলেন, ‘কাশ্মীরে সংঘর্ষ চলছে। মানুষ মরছে। আমাদের কাছে খবর আছে, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি খুবই খারাপ। তাই মোদি সরকারের উচিত কাশ্মীর ও লাদাখে কী হচ্ছে, তা দেশের সাধারণ মানুষের কাছে স্পষ্ট করা।’

পাশাপাশি রাহুল গান্ধী এক টুইটে লেখেন, ‘কাশ্মীরের মানুষের অসন্তোষ বেরিয়ে আসছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সংবাদমাধ্যমের ওপর। কেন্দ্রীয় সরকারের কাছে আমার অনুরোধ, কাশ্মীরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং যে গোপনীয়তার মোড়কে কাশ্মীরকে ঢেকে দেওয়া হয়েছে, তা খুলে ফেলা হোক।’

রাহুল আরো বলেন, ‘একতরফাভাবে জম্মু-কাশ্মীরকে ভাগ করেছে কেন্দ্র। আমাদের মনে রাখা উচিত, ভারত মানুষকে নিয়ে তৈরি। ভারত কোনো একখণ্ড ভূমি নয়। কাশ্মীরের নেতাদের আটক করা অগণতান্ত্রিক।’

আরএম/