শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন রাহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত  যে কারণে বাংলাদেশে আসছেন না মুফতি তাকী উসমানী মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্থগিত নবীজি (সা.)-কে যারা শেষ নবী মানে না তারা কাফের: মাওলানা খুরশিদ আলম কাসেমী কর্মসংস্থানমুখী করতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশি যে আলেমের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছিলেন মুফতি তাকী উসমানী পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

রাহুলকে কাশ্মীরের সামগ্রিক পরিস্থিতি জানালেন অশ্রুসিক্ত নারী (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার সেখানে গিয়েছিলেন রাহুল গান্ধীসহ বিরোধী দলের বেশ কয়েকজন নেতা। তবে শ্রীনগর বিমানবন্দর থেকেই তাঁদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

শ্রীনগর বিমানবন্দরে অপেক্ষমাণ ফ্লাইটের ভেতরেই এক কাশ্মীরী নারী সেখানকার অবস্থা রাহুল গান্ধীকে জানান। শ্রীনগর থেকে যখন নয়াদিল্লির পথে ফিরছিলেন তিনি তখন এই ঘটনা ঘটে।

প্রসঙ্গত শ্রীনগর থেকে দিল্লিতে ফিরেই রাহুল গান্ধী জানিয়েছেন, তারা রাজ্যপালের আমন্ত্রণকে সামনে রেখেই কাশ্মীরের পরিস্থিতি যাচাই করতে গিয়েছিলেন। তবে তাঁদের বাইরে বেরোতে দেওয়া হয়নি। যা দেখে বোঝা যাচ্ছে, কাশ্মীরে সবকিছু স্বাভাবিক নেই।

সে নারী প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুলকে যে কথাবার্তা বলেছেন তার ভিডিও কংগ্রেস নেত্রী রাধিকা টুইটারে শেয়ার করেছেন। এবং লিখেছেন ৩৭০ ধারা তুলে নেওয়ার পর কাশ্মীরের জনজীবন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।

রাহুল গান্ধীকে ওই নারী বলেছেন, আমাদের ছেলেমেয়েদের বাড়ির বাইরে বেরোনোর উপায় নেই। আমার ভাই হার্টের রোগী। দশদিন ডাক্তার দেখাতে যেতে পারেনি। আমরা খুব সমস্যায় আছি।

এরপর রাহুল উঠে গিয়ে ওই নারীকে সমবেদনা জানান। সেখানে দাঁড়িয়ে ছিলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, কেসি বেনুগোপাল সহ অনেকেই। কাশ্মীরী নারীর বক্তব্য শুনে প্রত্যেকেই ক্ষোভে ফেটে পড়েন।

নিচের লিংকে ক্লিক করে ভিডিওতে দেখুন সেই নারীর কথা-

कश्मीर का दर्द सुनिए... pic.twitter.com/FRyg1Chifg

— Radhika Khera (@Radhika_Khera) August 24, 2019

আরএম/