সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

ঝালকাঠিতে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দপ্তরি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝালকাঠির নলছিটি উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার নলছিটি উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আটক মিরাজুর রহমান মিরাজ (৩০) ভবানীপুর গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে।

শিশুটির স্বজনদের অভিযোগ, বিদ্যালয় চলকালে বুধবার বেলা ১১টার দিকে ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয়ের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল কয়েকজন শিক্ষার্থী। এ সময় দুই শিক্ষক দুটি ক্লাসে পাঠদানে ছিলেন।

আর এ সুযোগে বিদ্যালয়ের দপ্তরি মিরাজুর রহমান মিরাজ ওই স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া তার শিশু মেয়েকে লাইব্রেরিতে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে। মেয়েটি ওইসময় সেখান থেকে পালিয়ে গিয়ে মাকে বিষয়টি জানায়।

পরে বিষয়টি স্থানীয় ফাঁড়ির পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে যায় এবং মিরাজুর রহমানকে আটক করে।

এদিকে এ ঘটনার তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাখাওয়াত হোসেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ