সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

ডেঙ্গু ঠেকাতে পুলিশে নতুন পদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশার কামড় থেকে পুলিশ সদস্যদের বাঁচাতে সারা দেশে ইউনিটভিত্তিক অফিসার নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে। নতুন এই পদের নাম ‘ডেঙ্গু ম্যানেজমেন্ট অফিসার’ বা ডিএমও।

তার সার্বক্ষণিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ইউনিটে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে ১৯ দফা নির্দেশনা পালনেরও নির্দেশ দেয়া হয়েছে। এসব নির্দেশনা পালনের জন্য পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার ও বিভিন্ন ইউনিট প্রধানদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজন উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তা ডেঙ্গু ম্যানেজমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট ইউনিটে ডেঙ্গু ম্যানেজমেন্ট অফিসারদের ১৯ দফা নির্দেশনা পালন করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে- পুলিশ সদস্যদের ঘুমানোর সময় দিনে ও রাতে মশারি টাঙানো, প্রয়োজনে শরীরে মশা নিরোধক ক্রিম মেখে দায়িত্ব পালন এবং জ্বর হলে দ্রুততম সময়ে হাসপাতালে পাঠানো ও রক্ত পরীক্ষা, ডেঙ্গু প্রতিরোধে বাহিনীর সদস্যদের সচেতনতামূলক কর্মকাণ্ড চালানো, ইউনিটভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ইত্যাদি।

গত ৭ আগস্ট পুলিশ সদর দপ্তরের এআইজি (স্বাস্থ্য ও শিক্ষা) তাপতুন নাসরিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা সারা দেশের রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও এসপিদের কাছে পাঠানো হয়।

চিঠির বিষয়টি নিশ্চিত করে তাপতুন নাসরিন বলেন, নির্দেশনায় মশাবাহিত ডেঙ্গু রোগ থেকে বাঁচতে পুলিশ সদস্যদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্মীয়, নৈতিক ও পেশাগত দায়িত্বের জায়গা থেকে তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে বলা হয়েছে।

এদিকে ডিএমপির অনেক কর্মকর্তা জানান, গত মে মাস থেকেই পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছেন। জুলাই মাসে এ সংখ্যা অনেকখানি বেড়ে যায়। এতে পুলিশ সদস্য ও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে সারা দেশের মাঠপর্যায়ের কর্মকর্তাদেরকে সদর দপ্তর থেকে এ নির্দেশনা পাঠানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ