মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

ঝিনাইদহে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আব্দুল কুদ্দুসকে আটক করেছে পুলিশ।

আজ রোববার সকালে তাকে আটক করা হয়। আব্দুল কুদ্দুস মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহের মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, শনিবার রাতে থাওয়া দাওয়া করে ফিরোজা ঘরে ঘুমিয়ে ছিল। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ফিরোজাকে কুপিয়ে হত্যা করে আব্দুল কুদ্দুস।

পরে সকালে নিজেই প্রতিবেশীদের খবর দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আব্দুল কুদ্দুসকে কুশাডাঙ্গা এলাকা থেকে আটক করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আব্দুল কুদ্দুস পেশায় একজন কাঠমিস্ত্রী। ফিরোজা চার সন্তানের জননী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ