সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

যমুনা নদীতে বরযাত্রীবাহী নৌকা ডুবে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে যাত্রী বোঝাই নৌকা ডুবে এক নারীসহ ২ জন  নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন পুলিশ সদস্যসহ আরও কয়েকজন।

নিহত রেনু বেগম বগুড়ার সারিয়াকান্দি এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার স্বামী বৃদ্ধ জাবেদ তরফদার ও সারিয়াকান্দির বাসিন্দা পুুলিশ কনষ্টেবল বেলাল হোসেন নিখোঁজ রয়েছেন।

বুধবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম সিন্নার চর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী বলেন, জামালপুর জেলার সরিষাবাড়ি থেকে আসা বিয়ের বরযাত্রী বোঝাই একটি নৌকা বগুড়ার সারিয়াকান্দি এলাকায় যাচ্ছিল। নৌকাটি মাজনাবাড়ি এলাকায় পৌঁছালে যমুনায় ঝড়ের কবলে পড়ে তলিয়ে যায়। এতে অন্যরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও আট বরযাত্রী নিখোঁজ হন। পরে দুইজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। বাকিদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ