সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

চান্দিনায় আধঘন্টার ব্যবধানে একই স্থানে এমপির গাড়িসহ ৪ দুর্ঘটনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃষ্টিতে বিপজ্জনক হয়ে উঠেছে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। প্রায় আধঘণ্টার ব্যবধানে কুমিল্লার চান্দিনার হাড়িখোলা এলাকায় কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরির গাড়িসহ পরপর ৩টি দুর্ঘটনা এবং পরে কাছাকাছি একটি এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় অন্তত অর্ধশত যাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাত পৌঁনে ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার সংলগ্ন স্থানে ৩টি বাস ও ১টি জিপ ৩টি দুর্ঘটনায় পড়ে।

এরপর রাত সাড়ে ১১টায় চান্দিনা ও দাউদকান্দির সীমান্তবর্তী এলাকা সব্দলপুর রাস্তার মাথায় দুর্ঘটনার কবলে পড়ে একটি প্রাইভেটকার।

স্থানীয়রা জানান, রাত পৌঁনে ১০টায় চাঁদপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী পদ্মা এক্সপ্রেসের বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে যায়। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে উল্টে যায়।

উদ্ধার কাজের জন্য ঢাকাগামী লেনটি বন্ধ করে দেয়ায় বিপরীত লেনে চলছিল চার লেনের সব গাড়ি। আর ওই মুহূর্তে বিপরীত লেনের একই স্থানে ঢাকাগামী একটি ল্যান্ড ক্রুজার জিপকে পেছন থেকে ধাক্কা দেয় হানিফ পরিবহনের একটি বাস। এতে জিপে থাকা যাত্রীরা কিছুটা আহত হয়েছে। ওই জিপটিতে ছিলেন এমপি সেলিমা আহমাদ মেরি। তিনি অক্ষত রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রিপন। তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে সারা দিন বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টির মধ্যে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম পদ্মা এক্সপ্রেসের বাসটি উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়।

তাদের উদ্ধার করার সময় শ্যামলী পরিবহনের বাসটিও একই স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়। মাত্র ২০ গজের ব্যবধানে দু’টি দুর্ঘটনা ঘটে। দু’টি বাসেই পর্যাপ্ত যাত্রী ছিল। অপরদিকে ঘটনাস্থলে এসে বিপরীত লেনের জিপটি হঠাৎ গতি কমানোর ফলে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি বাস।

এসআই জানান, দুর্ঘটনার স্থলটিতে সামনে বাঁক আছে। অতিরিক্ত গতিসম্পন্ন গাড়িগুলো এই বাঁকে এসে নিয়ন্ত্রণ রাখতে না পেরে এসব দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার তুষার আহমেদ জানান, তাদের হাসপাতালে অন্তত ৩০ জন রোগীর চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় তিনজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ