শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

আল্লামা জুনায়েদ বাবুনগরীর মায়ের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও চট্টগ্রামের দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর মা ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিয়ুন।

রোববার রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে নিজ বাড়ি বাবুনগরে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে মরহুমার বয়স ছিল ৮৩ বছর।

মায়ের জন্য দেশবাসীর নিকট দুয়া চেয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

উল্লেখ্য, আল্লামা বাবুনগরীর মা প্রখ্যাত বুযুর্গ আল্লামা হারুন বাবুনগরী-এর মেয়ে, শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বোন এবং আল্লামা আবুল হাসান এর সহধর্মিনী।

মরহুমার নামাজে জানাজা আগামীকাল ৫ আগস্ট সোমবার সকাল ১০ টা ৩০ মিনিটে চট্টগ্রাম ফটিকছড়িস্থ বাবুনগর মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ