রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত মিশরে আযহার ওয়েলফেয়ার সোসাইটির ‘সৌহার্দ্যের সিয়ামসন্ধ্যা’ অনুষ্ঠিত আয়াতুল্লাহ খামেনির লাশ উদ্ধারের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি ভুয়া! ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

মাদক চোরাকারবারিদের নিক্ষিপ্ত ককটে বিজিবি সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদক চোরাকারবারিদের নিক্ষিপ্ত ককটেলের আঘাতে গুরুতর আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাবিলদার মো. আকমল হোসেন মারা গেছেন। যশোরের পাঁচভূলোট সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মুহসীন রেজা এই খবর নিশ্চিত করেছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুহাম্মদ মুহসীন রেজা জানান, আকমল হোসেনের মৃতদেহ রংপুরের মিঠাপুকুর উপজেলার খোর্দ্দকোমরপুর গ্রামে তার স্বজনদের নিকট প্রেরণ করা হবে। বিজিবির ব্যবস্থাপনায় এ সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে যশোরের পাঁচভূলোট সীমান্তে মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় মাদক চোরাকারবারিদের নিক্ষিপ্ত ককটেলে হাবিলদার আকমল গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছিলো।

ওইদিনের ওই অভিযানে এক মাদক চোরাকারবারি নিহত হওয়া ছাড়াও চার চোরাকারবারি আটক, তিনটি ককটেল ও ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ