রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‘জয় শ্রীরাম’ না বলায় এবার কিশোরের গায়ে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জয় শ্রীরাম না বলায় এক মুসলিম কিশোরের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কট্টরপন্থী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে চান্দাউলি জেলায় এ ঘটনা ঘটেছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে ঘটনাটি আড়াল করা হচ্ছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

আক্রান্ত কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরের ৬০ শতাংশই পুড়ে গিয়েছে।

১৬ বছর বয়সী এই কিশোরের অভিযোগ, তাকে জয় শ্রী রাম বলতে জোর করা হয়েছিল। তা না-বলায় তাকে প্রথমে বেধড়ক মারধর করা হয়। তারপর তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

যদিও চান্দৌলি পুলিশের দাবি, ছেলেটির বর্ণনা পরস্পরবিরোধী। পুলিশ সুপার সন্তোষ কুমার সিং দাবি করেছেন, ছেলেটির কথা মিথ্য। সে নিজেই তার গায়ে আগুন লাগিয়েছে। তিনি বলেন, '৪৫% পোড়ার ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হয় ছেলেটি। একেক জনকে সে একেক রকম বয়ান দিচ্ছে। মনে হচ্ছে, ওকে শিখিয়ে দেওয়া হয়েছে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ