রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুসলিম নির্যাতন বন্ধের দাবি জানানো ৪৯ ভারতীয় বুদ্ধিজীবীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতজুড়ে জয় শ্রীরামের তান্ডব ও মুসলিমদের ওপর অমানবিক নির্যাতন বন্ধের দাবি জানিয়ে দেশটির  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন ৪৯ বুদ্ধিজীবী। সেই তালিকায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, কৌশিক সেন প্রমুখ।

এবার তাদের বিরুদ্ধে বিহারের মুজাফফরপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিহার আদালতে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে এই মর্মে পিটিশন দাখিল করেছেন এক আইনজীবী।

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাষ্ট্রদ্রোহিতা-সহ কয়েকটি ধারায় যাতে এই বুদ্ধিজীবীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, পিটিশনে সেই আর্জি রয়েছে। পিটিশনে সাক্ষী করা হয়েছে কঙ্গনা রানাওয়াত, মধুর ভাণ্ডারকর, বিজয় অগ্নিহোত্রীদের। এঁরাই ৬১ জন মিলে পালটা চিঠি মোদির সমর্থনে চিঠি লিখেছিলেন।

অভিযোগ, ৪৯ জনের ওই চিঠিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। নরেন্দ্র মোদির কাজকেও ছোট করা হয়েছে। দেশটির আদালত সূত্রে খবর, আগামী ৩ আগস্ট বিহার আদালতে এই মামলার শুনানি হবে।

উল্লেখ্য, মোদিকে লেখা চিঠিতে বলা হয়েছে, দেশজুড়ে গোমাংস খাওয়া নিয়ে রাজনীতি হচ্ছে, জয় শ্রীরাম না-বলায় পেটানো হচ্ছে। এমনকী হত্যা পর্যন্ত করা হচ্ছে। বারবার এটা হওয়া উচিত নয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ