রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাটির কবর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা

'ডেঙ্গু মোকাবিলায় কার্যকর ওষুধ ছিটাতে দুই মেয়রকে নির্দেশ প্রধানমন্ত্রীর'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু মোকাবিলায় কার্যকর ওষুধ ছিটাতে দুই সিটি মেয়রকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও ডেঙ্গুকে তারা সহজভাবে নিচ্ছেন না বলেও জানান তিনি।

আজ রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু আতঙ্ক দূর করতে সারা দেশে সচেতনতামূলক সভা করবে আওয়ামী লীগ।

এ সময় বন্যা দুর্গত মানুষের মধ্যে বিতরণের জন্য দলের ত্রাণ হস্তান্তর করেন তিনি।

মন্ত্রী জানান, আওয়ামী লীগ শুধু বন্যার সময়েই নয়, বন্যা পরবর্তী সময়েও পুনর্বাসন পর্যন্ত বানভাসি মানুষের পাশে থাকবে।

বিএনপি ত্রাণ বিতরণের নামে ফটোসেশন করেছে, লোক দেখানো ত্রাণ বিতরণ করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ