রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাটির কবর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা

২০৩৪ সালে বাজেট হবে ট্রিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ২০৩৪ সালে বাংলাদেশের বাজেট হবে ট্রিলিয়ন ডলারের এমন স্বপ্নের কথা জানালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে এশিয় উন্নয়ন ব্যাংক এডিবি আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরে সোয়া পাঁচ লাখ কোটি টাকার বাজেট দেয়া হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ১৫ বছরের মধ্যে বাজেট হবে ট্রিলিয়ন ডলারের। অর্থমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে যাওয়াই সরকারের প্রধান লক্ষ্য।

এরই মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে চীন, রাশিয়া, ব্রাজিল, ভারতের কাতারে উন্নীত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের ঘোষণা অনুযায়ী গ্রামে শহরের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার।

একই অনুষ্ঠানে ডেঙ্গুর ভয়াবহতার কথা আবারও স্মরণ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় অর্থমন্ত্রী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন আর যেন কেউ এ রোগে আক্রান্ত না হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ