রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাটির কবর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা

ডেঙ্গুর মাঠ পর্যায়ে ব্যবহার হয় ভেজাল ওষুধ: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাঠ পর্যায়ে ব্যবহার হয় ভেজাল ওষুধ, যদিও আসল ওষুধ পরীক্ষা করা হয়। এ কারণে মশা মরে না বলে মন্তব্য করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

সকালে এডিস মশা নির্মূল ও ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তারা হাইকোর্টে হাজির হন। পরে আদালত এক সপ্তাহের মধ্যে মশার কার্যকর ওষুধ আনার বিষয়ে জানাতে তাদের নির্দেশ দেন।

এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা জানান, ওষুধের কার্যকারিতা যাচাইয়ে তৃতীয় পক্ষ হিসেবে ওষুধের নমুনা বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউটে পাঠানো হয়েছে। কিন্তু আদালত প্রশ্ন তোলেন, ওষুধ ঠিক না থাকলে মশা মরবে কিভাবে।

পাশাপাশি গত ১৫ জুলাই মশার কার্যকর ওষুধ আনার বিষয়ে বৈঠক হলেও এখনো সিদ্ধান্ত নিতে না পারায় সিটি করপোরেশনের কার্যক্রমে তীব্র অসন্তোষ প্রকাশ করেন আদালত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ