শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

গুগলকে জরিমানা করল ফেডারেল ট্রেড কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউটিউব কিডসের মাধ্যমে নিয়ম ভাঙার ফলে ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) কে কয়েক মিলিয়ন ডলার জরিমানা দেবে গুগল। প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট জানিয়েছে, ইউটিউব কিডসের মাধ্যমে ১৩ বছরের কম বয়সী শিশুদের তথ্য সংগ্রহ করা হচ্ছে কিনা, সেটি জানতে তদন্ত শুরু করেছিল ফেডারেল ট্রেড কমিশন।

এ তদন্ত প্রতিবেদনে জানা গেছে, শিশুদের তথ্যের পরিপূর্ণ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ইউটিউব ও গুগল। এমন কি প্রতিষ্ঠানটি নিজেরাই নাকি শিশুদের ডাটা সংগ্রহ করছিল। এদিকে, ফেডারেল ট্রেড কমিশন জানিয়েছে, বিগত বেশ কয়েক বছর ধরেই তারা এ বিষয়টি নিয়ে অভিযোগ পাচ্ছিল।
নিজেদের সাম্প্রতিক তদন্ত ফলাফলে সংস্থাটি জানতে পেরেছে, গুগল ও ইউটিউব শিশুদের তথ্য সংগ্রহ করে যুক্তরাষ্ট্রের ‘চিলড্রেন অনলাইন প্রাইভেসি প্রটেকশন অ্যাক্ট’ ভেঙেছে।

তবে নিয়ম ভেঙে ঠিক কত শিশুর ডাটা সংগ্রহ করেছে গুগল, সে বিষয়টি এখনও পরিষ্কার হয়নি।
নিজেদের তদন্তের প্রতিবেদনে ফেডারেল ট্রেড কমিশন জানিয়েছে, শিশুদের এই প্রাইভেসির বিষয়টি শুধু গুগল বা ইউটিউবের জন্য নয়, সব প্রযুক্তি ও গেমিং প্রতিষ্ঠানের জন্যই প্রযোজ্য। আর তাই এ বিষয়ে নেওয়া যেকোনও সিদ্ধান্তের জন্য সবাইকে মাশুল দিতে হতে পারে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ