রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা বয়সভেদে প্রতিদিন কত ঘণ্টা ঘুম প্রয়োজন সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের ধুলদীতে ঢাকা-খুলনা মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন শ্রমিক।

শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহা. নুরুল আলম দুলাল জানান, ভোরের দিকে বিদ্যুতের মালামালসহ ঢাকা থেকে পিরোজপুরগামী একটি ট্রাক উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা উল্টে যাওয়া ট্রাকের মালামালের নিচে চাপা পড়ে আটকে ছিল। পরে ট্রাক সরিয়ে তাদের উদ্ধার করা হয়। গুরুত্বর আহতাবস্থায় পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ কানাইপুর হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ