বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার আহ্বান নিরাপত্তা পরিষদের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান

যোগি প্রদেশে প্রিয়াঙ্কা গান্ধী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে দেশটির উত্তরপ্রদেশের উত্তপ্ত সোনভদ্রে যাওয়ার পথে থামিয়ে দেয় যোগী আদিত্যনাথের পুলিশ। সেখান থেকে সরকারি গাড়িতে করে প্রিয়াঙ্কা ও অন্য কংগ্রেস কর্মীদের অন্যত্র নিয়ে যাওয়া হয়।

গত সপ্তাহে সোনভদ্রের একটি গ্রামে জমি নিয়ে গোলমালের জেরে গুলিতে ১০ নিহত হয়। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসী পৌঁছান প্রিয়াঙ্কা গান্ধী।

সেখান থেকে সড়কপথে সোনভদ্রে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সোনভদ্রে কোনওরকম জমায়েত করা যাবে না, এই বলে প্রিয়াঙ্কাকে আটকে দেয় পুলিশ। রাস্তার ওপরেই অন্য কংগ্রেস নেতাকর্মীদের সঙ্গে বসে পড়েন তিনি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোনভদ্রায় যাওয়ার পথে প্রিয়াঙ্কার গাড়ি থামানো হয়। প্রিয়াঙ্কা জায়গা থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে তাকে আটক করে সরকারি গাড়িতে তোলা হয়। তখন তিনি বলেন, ‘আমি জানি না তারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমরা যেকোনো জায়গায় যেতে রাজি।’

উল্লেখ্য, গুজ্জর ও গোণ্ড সম্প্রদায়ের মধ্যে ৩৬ একরের একটি জমি নিয়ে গোলমালের জেরে উত্তপ্ত হয়ে ওঠে সোনভদ্র।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, এই সময়

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ