সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা

হজ করতে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজ পালন করতে গিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে চট্টগ্রাম জেলার পটিয়ার ছনহরা গ্রামের মাহমুদুল হক (৬৭) গতকাল মঙ্গলবার মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বিটি ০৭১৮৩২৭ ও পিলগ্রিম আইডি ৯৫৬১১৯৯। তিনি বেসরকারি হজ এজেন্সি আল মাবরুর হজ ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে গত ৮ জুলাই বিজি ৩২১১ যোগে সৌদি আরবে যান।

একইদিন ঢাকার দোহারের নারিশা পশ্চিম ঘরের গ্রামের বাসিন্দা মুহা. আব্দুস সালাম (৫৩) মারা যান। তার পাসপোর্ট নম্বর বিআর ০৯১৩৮৩০ ও পিলগ্রিম আইডি ০২৮৮১৮৯। তিনি গত ৫ জুলাই বেসরকারি কুমিল্লা ট্রাভেলস এজেন্সির মাধ্যমে সৌদি এয়ারলাইনস এসবি ৩৮০৭ ফ্লাইটে সৌদি আরব যান।

একই দিনে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সিদলাই গ্রামের মুহাম্মদ মোহরম আলী (৬৪) মৃত্যুবরণ করেন। তার পাসপোর্ট নম্বর ইএ ০০২১৪৫১ ও পিলগ্রিম আইডি ০৩৪৭০০৩। তিনি গত ৯ জুলাই বেসরকারি আকাবা ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে বিজি ৩২১৩ ফ্লাইটে সৌদি আরব যান।

এ নিয়ে চলতি বছর মোট আটজনের মৃত্যু বরণ করেছে । তাদের মধ্যে পুরুষ সাতজন ও একজন নারী। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। তার মধ্যে সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৭৬৫ হজযাত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ