মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

যে কারণে মিন্নিকে বাসা থেকে নিয়ে যায় পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনায় আলোচিত রিফাত শরিফ হত্যা মামলার প্রধান সাক্ষী তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে পরিবারের সদস্যসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এসপি মারুফ হোসেন বলেন, মামলার মূল রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের জন্য এ মামলার ১ নম্বর সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নিকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। তার বক্তব্য রেকর্ড ও জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা পুলিশ লাইনসে ডেকে আনা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাইঠায় মিন্নিদের বাসা থেকে তাদের পুলিশ লাইনসে নেওয়া হয় বলে জানা যায়।

দুপুরে বরগুনার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন তার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

রিফাত হত্যা মামলায় মিন্নিকে এখন পর্যন্ত আটক বা গ্রেপ্তার করা হয়নি বলেও জানান বরগুনার এসপি। গত ২৬ জুন সংঘটিত রিফাত শরিফ হত্যা মামলায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত এজাহারভুক্ত সাতজন (ছয়জন জীবিত) ও সন্দেহজনক সাতজন আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করে।

এজাহারভুক্ত গ্রেপ্তার চারজন এবং সন্দেহজনক ছয়জন আসামিসহ মোট ১০ জনকে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ