সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দক্ষিণ কোরিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইওন। তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আমাদের পক্ষে যা করা সম্ভব, তা করবো। এ দেশের পণ্য যাতে দক্ষিণ কোরিয়ায় কোটা ও শুল্কমুক্ত প্রবেশাধিকার পায় সেটি বিবেচনা করবে তার সরকার।

রোববার (১৪ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে এ কথা জানান দেশটির প্রধানমন্ত্রী লি নাক ইয়োন। বাংলাদেশকে বিনিয়োগের উপযুক্ত ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার উন্নয়ন সহায়তারও আশ্বাস দেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী। দ্বিপক্ষীয় এ বৈঠকে পরমাণু বিদ্যুৎ, এলএনজি, আইসিটি ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহের কথা জানান দেশটির এ নির্বাহী।

দক্ষিণ কোরিয়ায় বর্তমানে ১ হাজার বাংলাদেশি লেখাপড়া করছে উল্লেখ করে আগামিতে এ সংখ্যা আরও বাড়ানোর আশ্বাস দেন তিনি। এ সময় গেলো ১০ বছরে বাংলাদেশের অভাবনীয় অগ্রযাত্রার প্রশংসা করেন লি নাক ইয়োন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ