সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা

অবৈধ রিকশা বন্ধে ঢাকার রাস্তায় ভ্রাম্যমাণ আদালত: মেয়র খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ রিকশা চলাচল বন্ধে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

রোববার নগর ভবনে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে গঠিত কমিটির বৈঠক শেষে মেয়র বলেন, সভায় রিকশা মালিকরা অবৈধ রিকশা এবং ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মূল সড়কে চলাচলকারী রিকশা এবং অলিগলিতে চলাচলকারী ব্যাটারিচালিত রিকশা রয়েছে, তা উচ্ছেদ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেব শিগগিরই। অবৈধ রিকশার ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তারা অচিরেই এসব অবৈধ রিকশা উচ্ছেদ করবে।

নগর কর্তৃপক্ষের এসব সিদ্ধান্তকে বৈঠকে উপস্থিত রিকশা-ভ্যান মালিক ও শ্রমিকদের প্রতিনিধিরা স্বাগত জানিয়েছেন বলে জানান মেয়র।

সাঈদ খোকন বলেন, তিনটি সড়কে রিকশা চলাচল বন্ধের যে সিদ্ধান্ত হয়েছে তা অপরিবর্তিত থাকবে। পর্যাপ্ত না থাকায় এসব এলাকার যেসব নাগরিক দুর্ভোগে পড়েছেন তাদের জন্য বিআরটিসি বিশটি, প্রয়োজনের আরও ত্রিশটি বাস অবিলম্বে নামাবে। মূল সড়কের পাশের যেসব ফিডার রোড রয়েছে, সেসব জায়গায় বিআরটিসির বাস স্টপেজ থাকবে, যেন অলিগলি থেকে বের হয়ে নাগরিকরা বাসে চড়তে পারেন। কাছাকাছি দূরত্বে, স্কুল-কলেজে বা নির্ধারিত গন্তব্যে যেতে পারবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ