সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা

দুর্নীতির কারণে যেন উন্নয়ন বাধাগ্রস্ত না হয়: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  দুর্নীতির কারণে যেন উন্নয়ন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও সংস্থা প্রধানদের আরও ভালোভাবে নজর রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার মন্ত্রণালয়গুলোর সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এছাড়া সরকারি কাজে গতিশীলতা আনতে আরো সচেতন হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী ।

প্রধানমন্ত্রী বলেন, সারাদিন খেটে কাজ করে এখন যদি দুর্নীতির কারণে সব নষ্ট হয়ে যায়, সেটা সত্যিই খুব দুঃখজনক। কেউ ঘুষ নিলেই সে অপরাধী তা নয়, যে দেবে সে-ও অপরাধী।

প্রধানমন্ত্রী আরো বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে যে কর্মসূচি বাস্তবায়ন করছি তাতে বিশ্বব্যাপী এই সমস্যা থাকলেও বাংলাদেশে আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারছি। সেটা আমাদের ধরে রাখতে হবে। এর সাথে সাথে উন্নয়নটা যেন দুর্নীতির কারণে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা সবাইকে ভালোভাবে দেখতে হবে।

আমলাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এটা আপনাদেরই নির্দেশনা দিতে হবে, যেন একেবারে নিম্নস্তর পর্যন্ত যারা কাজ করেন, তাদেরকেও এ ব্যাপারে সচেতন করতে হবে যে, এটা আমরা কখনোই বরদাস্ত করবো না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ