সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

চলন্ত সিএনজি ওপর ধসে পড়ল পাহাড়, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ২ নম্বর রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় ভারী বর্ষণের চলন্ত সিএনজি অটোরিকশার ওপর পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, অজয় বড়ুয়া ও সুজয় মং মরমা।

রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল জানিয়েছেন, রাউজান থেকে বাগান দেখার জন্য একটি সিএনজি অটোরিকশা করে বাঙ্গালহালিয়া থেকে যাওয়ার সময় পথিমধ্যে রাইখালী-বাঙ্গালহালিয়া সড়কের কারিগর পাড়ায় পাশের পাহাড়ধসে অটোরিকশার ওপর পড়লে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এর আগে গেল সোমবার উপজেলার চন্দ্রঘোনার কলাবাগান এলাকায় পাহাড় ধসে দুইজন নিহত হয়েছিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ