রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮


আল মাহমুদ : একজন বিশ্বাসী কবির আখ্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রিদওয়ান হাসান: আল মাহমুদকে বলা হয় একজন ‘বিশ্বাসী কবি’। এই বিশেষণটা বিশ্বাসী মানুষরা যতটা ব্যবহার করেছে, তারচেয়ে বেশি ব্যবহার করেছে অবিশ্বাসীরা। বিশ্বাসী মানুষদের কাছে তিনি ছিলেন একজন আপাদমস্তক কবি। বাংলা কবিতার অনিবার্য স্তম্ভ কিংবা আধুনিক কবিতার প্রবাদপুরুষ। কিন্তু অবিশ্বাসী বা বামদের কাছে তিনি ছিলেন একজন ডানপন্থী ও বিশ্বাসী কবি। বামরা এই বিশেষণের বিশ্লেষণে একটা সাম্প্রদায়িক অর্থ করে—তাদের মতে শুরুর দিকের আল মাহমুদকে গ্রহণ করা যায়।

অর্থাৎ তারা বলতে চান, শুরুর সময় আল মাহমুদ একজন কমিউনিস্ট বা বাম ছিলেন, এটা প্রমাণ করার জন্যই বামদের এ মতবাদ। আর এ শুরুর দিককার সময়টা বামরা ডেটলাইন করে থাকে তার সোনালী কাবিনের প্রকাশের মধ্যে দিয়ে। তাদের মতে, সোনালী কাবিনের আল মাহমুদকে নেয়া যায়, তারপরে তাকে আর গ্রহণ করা যায় না। তার মৃত্যুর পরেও অনেক পত্রিকায় দেখা গেছে—সোনালী কাবিনের আল মাহমুদ আর নেই।

বামরা আল মাহমুদকে প্রথমত কমিউনিস্ট প্রমাণ করেছে। সোনালী কাবিনের পর আল মাহমুদকে বিশ্বাসী কবি বলে তার একটা ধর্মীয় অবতারের মূর্তপ্রতীক দাঁড় করিয়েছে। আর আমরাও বামদের দ্বারা প্রভাবিত হয়ে আল মাহমুদকে বিশ্বাসী কবি এবং শুরুর সময় তিনি কমিউনিস্ট ছিলেন, পরে ধার্মিক হয়েছেন বলে থাকি। অথচ আল মাহমুদ শুরু থেকেই বংশগতভাবেই মুসলমান ছিলেন। তার পারিবারিক ঐতিহ্যেই গাঁথা ছিল মুসলমানিত্ব। তিনি একথা বিবিসির এক সাক্ষাৎকারে বলেছিলেন।

বামদের মতে, আল মাহমুদ ধর্ম দ্বারা প্রভাবিত হয়ে ধর্ম বা এক বিশেষ ইসলামি দলকে বেছে নিয়েছে তার কবিতা-গল্প-উপন্যাসের প্রতিপাদ্য হিসেবে।যদিও স্থুলভাবে ধর্মপ্রচারের মাধ্যম গল্প-উপন্যাস নয়, গল্প-উপন্যাসকে হতে হয় কিছুটা সর্বজনীন। বলা হয়ে থাকে, এ ধর্মপ্রীতি ও সাম্প্রদায়িকতার কারণে কবি আল মাহমুদ সার্বজনীন গ্রহণযোগ্যতা হারিয়েছে। আসলেই কি আল মাহমুদ সে রকমভাবে ধর্মকে টানতেন?

তার যেসব গদ্য সাহিত্য পড়েছি, তাতে ধর্মেরউপস্থিতি ততটা প্রকট ছিল না। তার ‘সোনালী কাবিন’ নিয়ে হুমায়ুন আজাদ সমালোচনা করেছিলেন এই বলে যে, কাবিন হচ্ছে দাসত্বের ফাঁদ আর আল মাহমুদ তাকেই মহিমান্বিত করতে চেয়েছেন! হুমায়ুন আজাদ কবিতা সংকলন করেছিলেন, সেখানে আল মাহমুদের কবিতা স্থান পায়নি।

কারণ হিসেবে তিনি তার এই সাম্প্রদায়িকতাকেই দায়ী করেছেন। অথচ আমার কাছে সাম্প্রদায়িকতা একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত বিধিসম্মত মনে হয়। প্রত্যেকটা মানুষই সম্প্রদায় থেকে উঠে আসা। নিজ সম্প্রদায়ের প্রতি তার সামান্য হলেও সেন্সরিটি থাকবে। কিন্তু এর বাইরে অন্য সম্প্রদায়কেও সমীহ করবে—এটাই বিধিসম্মতার প্রà