সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

নগর ছাত্রদল সভাপতি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নগরের চকবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন। তিনি বলেন, নাশকতার মামলায় বাকলিয়া থানায় দায়ের হওয়া ১২টি মামলার আসামি গাজী সিরাজ। এর মধ্যে ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়।

এদিকে গাজী সিরাজকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে নগর বিএনপি।

উল্লেখ্য, ২০১৩ সালের ২১ জুলাই গঠিত ১১ সদস্যের নগর কমিটিতে সভাপতি করা হলেও বর্তমানে তিনি মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক। যদিও ছাত্রদলের নতুন কোনো কমিটি গঠন হয়নি এখনো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ