সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

চট্টগ্রামে ২ চিকিৎসককে শোকজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অফিস সময়ে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত দুই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দুই চিকিৎসককে অনুপস্থিত পান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।

অভিযুক্ত দুই চিকিৎসক হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিউটন ঘোষ ও ডা. আরেফিন আজিজ।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর মঙ্গলবার বিকেলে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখেন দুই চিকিৎসক নিউটন ঘোষ ও আরেফিন আজিজ কর্মস্থলে অনুপস্থিত। পরে তিনি ওই দুই চিকিৎসককে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকায় শোকজ নোটিশ দেয়ার নির্দেশ দেন। জবাব পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ