মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়া সদরে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মোস্তফা মিয়া (৪০) ও মুহা. ইয়াছিন মিয়া (৪৫) নামে দু’জনের প্রাণহানি হয়েছে।

গতকাল সোমবার রাতে ঘটনা দু’টি ঘটে। নিহতরা উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রাম ও বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামে বাসিন্দ।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. সেলিম উদ্দিন গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত ৮টার দিকে বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে মোস্তাক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, মুহা. ইয়াছিন সন্ধ্যার পর সুতিয়ারা গ্রামে অটোরিকশা গ্যারেজে ব্যাটারি চালিত রিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে, দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ