সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আবদুর নুর (২৮)।

পুলিশের দাবি, নিহত আবদুর নুর গার্মেন্টসকর্মীকে ধর্ষণ মামলার আসামি। তার বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে আরও তিনটি মামলা রয়েছে।

রোববার ভোরে উপজেলার চৌমুহনী এলাকায় ইকোনমিক জোনের পাহাড়ের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবদুর নুর আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকার আবদুস সাত্তারের ছেলে।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, নিহত গার্মেন্টসকর্মীকে ধর্ষণের মূল পরিকল্পনাকারী। ইকোনমিক জোনের পাহাড়ের ভেতরে আবদুর নুরের গুলিবিদ্ধ মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে প্রতিপক্ষরাই তাকে গুলি করে হত্যা করে থাকতে পারে।

গত ৩ জুলাই আনোয়ারা উপজেলায় রাতে কোরিয়ান ইপিজেডের এক নারী শ্রমিক অটোরিকশায় বাসায় ফিরছিলেন। এ সময় তাকে অটোরিকশা থেকে নামিয়ে গণধর্ষণ করা হয়।

গত শুক্রবার রাতে এ ধর্ষণের ঘটনায় সিএনজি অটোরিকশাচালক মুহা. মামুন (২১) ও মো. হেলাল উদ্দিনকে (৩০) গ্রেফতার করে পুলিশ।

শনিবার বিকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রানী রায়ের আদালতে ধর্ষণের ঘটনা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। আসামি হেলালের বাড়ি পটিয়া উপজেলার ছনহরা এলাকায় এবং মামুনের বাড়ি আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ