সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

হজ ক্যাম্পে অব্যবস্থাপনার অভিযোগ যাত্রীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজযাত্রীদের সেবার জন্য ক্যাম্প, অথচ জঞ্জালে ভরা। নোংরা পরিবেশে মশার উপদ্রব।

বসার ব্যবস্থা অপর্যাপ্ত আর গরমে অতিষ্ঠ সবাই। হজক্যাম্পে এমন নানা অব্যবস্থাপনায় ক্ষুব্ধ যাত্রীরা। ধর্ম প্রতিমন্ত্রীর আশ্বাস, আগামী বছর এই পরিস্থিতি থাকবে না।

নিজ নিজ এজেন্সির মাধ্যমে পাসপোর্ট, ভিসা ও পরিচয়পত্র আশকোনা ক্যাম্প থেকে সংগ্রহ করতে হয় হজযাত্রীদের। এজন্য যাত্রার ২-১ দিন আগেই বিভিন্ন জেলা থেকে ক্যাম্পে আসতে হয় তাদের।

হজ ক্যাম্পে বিশ্রামের জন্য ডরমেটরিতে ১৪টি রুম রয়েছে। পুরুষদের জন্য ১২টি, নারীদের দুটি। সেখানে থাকার পরিবেশ নেই বলে অভিযোগ অনেকের।

এদিকে, এবছর সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় হওয়ায় অন্তত ১০ থেকে ১২ ঘণ্টা আগে ক্যাম্পে হাজির হতে হয়। সেখানে অপেক্ষা করাও কঠিন।

এরপরও ধর্মপ্রতিমন্ত্রীর দাবি, আগের তুলনায় হজযাত্রীদের সুযোগ-সুবিধা অনেক বেড়েছে। আগামীতে আরো ভাল হবে। হজযাত্রার তৃতীয় দিনে ১৬ ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন ৬ হাজার যাত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ