সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

নাটোরে মাইক্রোবাস চাপায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া-লালপুর সড়কে মাইক্রোবাস চাপায় বিমল কুমার শর্মা (৩৫) নামের এক কাঁঠ মিস্ত্রী নিহত হয়েছেন। অমৃত কুমার (২৫) নামের এক কাঁঠ মিস্ত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ওয়ালিয়া-লালপুর সড়কের দিয়াড়পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত বিমল কুমার শর্মা উপজেলার ওয়ালিয়া ইউপির ফুলবাড়ী গ্রামের মৃত হরেন শর্মার ছেলে ও আহত অমৃত কুমার একই এলাকার প্রেমার কুমারের ছেলে।

জানা যায়, গোপালপুর থেকে কাজ শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তারা। পথে দিয়াড়পাড়া নামক স্থনে পৌঁছালে সাদা রংয়ের একটি মাইক্রোবাস এসে বাইসাকেল চালক বিমল এবং অমৃতকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন বিমল শর্মা। অমৃত কুমার আহত হয়।

পরে স্থানীয়রা এসে আহত অমৃত কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। তবে ঘাতক মাইক্রোবাসের চালকসহ সবাই পালিয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ