সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

চট্টগ্রামে দুই জাহাজের সংঘর্ষে বন্দর বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম বন্দরে দু’টি জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বন্দরে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) পতেঙ্গায় কন্টেইনারবাহী জাহাজের সঙ্গে অয়েল ট্যাঙ্কারের সংঘর্ষের পর বন্দরে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।

কনটেইনারবাহী এক্সপ্রেস মহানন্দা (এজেএমভি) জাহাজটি শ্রীলঙ্কার কলম্বো থেকে ৭৫০টি কন্টেইনার নিয়ে আজ বন্দরে পৌঁছে। জাহাজিটি সকাল সাড়ে সাতটার দিকে সিসিটি-৩ এ ১২ নং ঘাটে প্রবেশ করছিল।

এসময় রোবঘান নামের একটি তেলবাহী জাহাজ (অয়েল ট্যাঙ্কার) বের হচ্ছিল। তখন দুই জাহাজের সংঘর্ষ হয়। সংঘর্ষে কনটেইনারবাহী জাহাজটির মাথা তেলবাহী মাহারে সামনের অংশ ভেঙে কয়েক মিটার ঢুকে পড়ে।

বন্দর সচিব ওমর ফারুক জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কর্ণফুলী চ্যানেলের চট্টগ্রাম ড্রাই ডক ও বোট ক্লাব সংলগ্ন অংশে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ফিডার জাহাজ এক্সপ্রেস মহানন্দা এবং অয়েল ট্যাংকার এমটি বুর্গান ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বন্দরের পাঁচটি টাগবোট দিয়ে জাহাজ দুটোকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়ার চেষ্টা হচ্ছে। এ কারণে চ্যানেল দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ