শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

কাশ্মীরে ফের হামলা নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারো অশান্ত হয়ে উঠেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর। পুলওয়ামা হামলার মাস চারেক পর আবারও ভারতীয় জওয়ানদের ওপর হামলা চালাল সন্ত্রাসীরা।

হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) পাঁচ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

গতকাল বুধবার সন্ধ্যায় এ হামলা চালানো হয়। এসময় নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় এক সন্ত্রাসীও নিহত হয়েছে। নিহত জওয়ানরা হলেন সহকারী উপ-পরিদর্শক নীরু শর্মা, কনস্টেবল এস কুমার, কনস্টেবল এম কে কুশওয়া।

সহকারী উপ-পরিদর্শক রমেশ কুমার ও কনস্টেবল মহেশ কুমার। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি সংগঠন আল-উমর মুজাহিদিন।

জানা যায়, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ব্যস্ত কেপি চকের কাছে বাসস্ট্যান্ডে টহল দিচ্ছিলেন সিআরপিএফ জওয়ানরা।

সে সময় মোটরসাইকেলে চড়ে সেখানে আসে দুই জন আসে। জওয়ানদের লক্ষ্য করে তারা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এসময় ঘটনাস্থলেই এক জওয়ান নিহত হন। হাসপাতালে নেওয়ার পরে চারজন মারা যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ