শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

ফেসবুক ভেঙে নতুন তিন কোম্পানি করতে চান ক্রিস হিউজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট ফেসবুক ভেঙে তিনটি পৃথক কোম্পানি করার প্রস্তাব দিয়েছেন এর সহ-প্রতিষ্ঠাতা ক্রিস হিউজ। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসে গত বৃহস্পতিবার প্রকাশিত এক নিবন্ধে হিউজ এই প্রস্তাব করেন। তবে ফেসবুক কর্তৃপক্ষ তার এমন আহ্বান প্রত্যাখ্যান করেছে।

ওই নিবন্ধে হিউস লিখেছেন, এখনই ফেসবুক ভেঙে দেয়া উচিৎ নিয়ন্ত্রক সংস্থার। তার মতে, জাকারবার্গ বিশ্বে একচ্ছত্র ক্ষমতাশালী হয়ে উঠেছেন। তার মতো ক্ষমতা কোনো বেসরকারি কোম্পানি তো দূরের কথা কোনো সরকারেরও নেই।

যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা দেশটির বিচার বিভাগের কাছে ফেসবুকের বিরুদ্ধে ‘অ্যান্টি-ট্রাস্ট তদন্ত’ চালানোর আহ্বান জানিয়েছেন।

হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ার সময় ২০০৪ সালে ক্রিস হিউজসহ কয়েকজন বন্ধুর যৌথ উদ্যোগে মার্ক জাকারবার্গ ফেসবুক প্রতিষ্ঠা করেন।

ফেসবুকের একক আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন হিউজ। তিনি লিখেছেন, ‘মার্ক (জাকারবার্গ) খুব ভালো আর সদয় মানুষ। কিন্তু আমার ক্ষোভ অন্য জায়গায়। লাভের লোভে পড়ে সে নিরাপত্তা বিষয়টি এবং ক্লিকের লোভে সহনশীলতাকে বিসর্জন দিয়েছে। আমি আরও হতাশ মার্ক তার আশপাশে এমন মানুষদের রেখেছে, যারা তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে না।’

হিউজের এমন প্রস্তাবের পর ফেসবুক এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা স্বীকার করছি সফলতার সঙ্গে দায়িত্ববোধের বিষয়টি গ্রহণ করা উচিৎ। তাই বলে যুক্তরাষ্ট্রের এরকম একটি সফল প্রতিষ্ঠানকে ভেঙে দায়িত্বশীলতা চাপানোর প্রস্তাবটি অযৌক্তিক।’

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ