বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রোজা অবস্থায় মুখে 'গুল' নেয়ার বিধান কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মোস্তফা ওয়াদুদ কাসেমী : চলছে রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মাস। মাগফেরাত আর নাজাতের মাস। যে মাসে জান্নাতের সকল দরজা খুলে দেয়া হয়। বন্ধ করা হয় জাহান্নামের দরজা।

চালু হয় সকল রহমতের ফোয়ারা। প্রবাহিত হয় মাগফেরাতের ঝরণাধারা। বিশ্ব মুসলিম উম্মাহ রমজানের রোজা রাখেন। আল্লাহর ফরজ বিধান পালন করেন।

আমাদের সমাজে অনেকেই সারাবছর বিভিন্ন ধরনের পাপাচার কিংবা ফাহেসা কাজে মত্ত থাকে। কারো কারো নাজায়েজ বা হারাম জিনিস পান করা অভ্যাসে পরিণত হয়ে যায়। যেমন, কেউ সিগারেট পান করে, কেউবা নিয়মিত মুখে গুল লাগিয়ে রাখে।

রমজান এলে তারা নতুনভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করেন। কিন্তু সারাবছরের অভ্যাস ছাড়তে পারেন না কেউ কেউ। অনেকেই পুরনো অভ্যাস হিসেবে রমজানেও মুখে গুল লাগান।

রোজা অবস্থায় গুল লাগানোর বিধান সম্পর্কে দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগে জানতে চেয়েছিলেন এক ব্যক্তি।

দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগ থেকে এই প্রশ্নের জবাবে বলা হয়েছে, রোজা অবস্থায় গুল মুখে নেয়া মাকরুহ আর যদি অসতর্কতাবশত গুল (মুখের) হলকের ভিতরে চলে যায়, তাহলে রোজা ভেঙ্গে যাবে। এ জন্য গুল ব্যবহার থেকে সতর্ক থাকা উচিত।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ