শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮


‘ব্যক্তি পরিচয়ে নয় মেধাকে প্রাধান্য দিয়ে মাদরাসার শিক্ষক নিয়োগ জরুরি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতি বছর কওমি শিক্ষাব্যবস্থা থেকে হাজার হাজার শিক্ষার্থী দাওরায়ে হাদীস (তাকমিল) পাস করে বের হচ্ছে। এবারও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধিনে পরীক্ষা দিচ্ছে ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী।

দীর্ঘ ১২ থেকে ১৬ বছরের শিক্ষাজীবন শেষে তারা কর্মের ময়দানে আসছে। নিজেদের মেধা, শ্রম ও চিন্তাশক্তিকে বিকাশ করার জন্য প্রয়োজনীয় প্লাটফরমের দিকে নজর দিচ্ছে। কর্মজীবনে পা রাখছে এ সকল মেধাবী ও চৌকোস নবীন আলেমরা। কিন্তু তারা তাদের চাহিদা মোতাবেক কর্মসংস্থান পাচ্ছে কি? কিংবা নিজেদের পরিশ্রমে অর্জিত ইলেমকে যথাযথ বিকাশের জায়গা কি পাচ্ছে? নাকি হতাশায় ভুগছে?

এসব আশা-নিরাশা আর হতাশার বেড়াজালে আঁটকে থাকা শিক্ষার্থীদের চ্যালেঞ্জ মোকাবেলায় কতটুকু ভূমিকা পালন করছেন এসব বিষয়ে কথা হয় কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর সহকারী মহাসচিব, ইসলামবাগ মাদরাসার মুহতামিম মাওলানা মুনজুরুল ইসলাম আফেন্দীর সঙ্গে। কথা বলেছেন আওয়ার ইসলামের নিউজরুম এডিটর সাংবাদিক মোস্তফা ওয়াদুদ।

আওয়ার ইসলাম: তরুণ আলেমদের কর্মসংস্থান নিয়ে আপনি কী ভাবছেন?

মাওলানা মুনজুরুল ইসলাম আফেন্দী: আমার দৃষ্টিতে তরুণদের কর্মসংস্থানের জন্য মুরুব্বিদের ভাবা উচিত। ফারেগীন যত বেশি তাদেরকে নিয়ে ভাবনার পরিধিও ততোবেশি বিস্তৃত হওয়া উচিত। এদের কর্মসংস্থানের জন্য যার যে যোগ্যতা আছে, সে যোগ্যতার আলোকে কর্মসংস্থানও তৈরি করা দরকার।

যেমন: যাদের কিতাব পড়ানোর যোগ্যতা আছে তাদেরকে মাদরাসায় কর্মসংস্থান তৈরি করা। যাদের ইমামতের যোগ্যতা আছে তাদের ইমাম হিসেবে যথা জায়গায় নিয়োগ দেয়া। যারা খতিব হতে পারে তাদেরকে খতিব হিসেবে নিয়োগ দেয়া। যারা লেখক তাদেরকে লেখালেখির অঙ্গনে জায়গা করে দেয়া। অর্থাৎ যোগ্যতার আলোকে পথ তৈরি করে দেয়া।

আওয়ার ইসলাম: নতুন আলেমদের কর্মসংস্থান তৈরিতে সমষ্টিগত উদ্যোগ নেয়া যেতে পারে কি?

মাওলানা মুনজুরুল ইসলাম আফেন্দী: সামষ্টিগত উদ্যোগকে আমরা স্বাগত জানাবো। যদি কেউ গ্রহণ করে তবে তাকে মোবারকবাদ। এখনও সমষ্টিগত কোনো উদ্যোগ আমাদের নজরে পড়েনি। যদি কেউ এগিয়ে আসে তাহলে উম্মতের বিশাল উপকার হবে। মুরুব্বিগণ মিলে একটা ফোরাম গঠন করে নতুন আলেমদের কিংবা তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। বিষয়টি নিয়ে এখনই মনযোগী হওয়া দরকার। মাদরাসায় ন্যায় ইনসাফের ভিত্তিতে ও পরামর্শ