শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’

নিরাপত্তা ত্রুটিতে ফেসবুক, ব্যবহারকারীদের তিন পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপত্তা ইস্যুতে আবারও প্রশ্নের মুখে ফেসবুক। গত বুধবার (২০ মার্চ) ফেসবুকের প্লাটফর্মে ত্রুটিগত কারণে ব্যবহারকারীদের পাসওয়ার্ড ফাঁস হয়ে যায়। তবে তারা বলছে, এসব পাসওয়ার্ড কোম্পানির সার্ভারেই আছে এবং ইতোমধ্যে তা সংশোধন করা হয়েছে।

ফেসবুকের এক ব্লগ বিবৃতিতে জানানো হয়, ব্যবহারকারীদের এই সব পাসওয়ার্ডের নিরাপত্তার বিষয়ে পর্যালোচনাকালীন রিভিউ করা হয়। কিন্তু এই পাসওয়ার্ডে অন্য কারো প্রবেশাধিকার নেই। এছাড়া এই পাসওয়ার্ডের কোনো রকম অপব্যবহার করা হবে না।

তবে এর প্রভাব পড়তে পারে ১০০ মিলিয়ন ফেসবুক লাইট ইউজার, ১০ মিলিয়ন ইউজার এবং ১০ হাজার ইনস্টাগ্রাম ইউজারদের ওপর। অন্যদিকে যারা ফেসবুক পাসওয়ার্ড ব্যবহার করে ইনস্টাগ্রামে লগইন করেন তাদের ওপরও এই প্রভাব পড়তে পারে।

এই মুহূর্তে যা করণীয়

- নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করতে পারেন। এতে আপনার রেজিস্ট্রার ফোন নাম্বারে ইউনিক কোড আসবে, তা দিয়ে লগইন করতে হবে।

- আর যারা ফোন নাম্বার দিতে চান না, তারা থার্ড পার্টি অথেনটিকেশন অ্যাপস ব্যবহার করতে পারেন। যেমন: গুগল অথেনটিকেশন। এতে করে আপনার জিমেইলের ইউনিক কোড দিয়ে ফেসবুকে লগইন করতে পারবেন।

- পুরনো পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন।

সূত্র: হিন্দুস্তান টাইমস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ