সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহর বৃক্ষরোপণ প্রকল্প: ১ বছরে ৮০ হাজার টাকার পেঁপে বিক্রি এসএসসি ও সমমান পরীক্ষার সূচিতে পরিবর্তন, শুরু কবে? ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক প্রতি ১০ কিলোমিটারে একটি করে অ্যাম্বুলেন্স নিশ্চিত করা হবে: সড়কমন্ত্রী ‘মক্কা চুক্তি’তে আমন্ত্রণ পাওয়ার দাবি ইরানের জ্বালানি সরবরাহে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী রাজনীতির ঊর্ধ্বে থেকে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা  

মিশরে ট্রেনে-ট্রেনে সংঘর্ষে নিহত ২৫; যোগাযোগমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরের রাজধানী কায়রোতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি হয়েছে কমপক্ষে ২৫ জনের। গতকাল বুধবার দেশটির প্রধান রেলস্টেশনে ভয়াবহ এ দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন যোগাযোগমন্ত্রী হিশাম আরাফাত।

কাতারবিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে কায়রো রেলরোড হাসপাতালের প্রধানের মোহাম্মদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘বুধবারের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, জ্বালানি তেলের একটি ট্যাংক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ট্যাংকে আগুন লাগার পর সেই আগুন পাশের রেললাইনে চড়িয়ে পড়ে। রামসেস নামের ওই রেল স্টেশনটি কায়রোর অদূরে অবস্থিত।

রেলস্টেশনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গতিপথ আটকে দেওয়ায় ট্রেন দুটির চালক নেমে বাগযুদ্ধে জড়ান। এরমাঝে একটি ট্রেন তখনো চালু ছিল, যা এগিয়ে সামনের ট্রেনটিকে ধাক্কা দিলে জোরালো বিস্ফোরণের কারণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ্ আল সিসি বলেন, ‘দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছি। সেইসঙ্গে এই দুর্ঘটনায় জড়িতদের শিগগিরই বিচারের মুখোমুখি করার পাশাপাশি শাস্তি নিশ্চিতের আদেশ দেয়া হয়েছে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ