বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

সৌদি যুবরাজের সফর ঠেকাতে পাকিস্তানে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের আসন্ন সফরের বিরুদ্ধে বিক্ষোভ করেছে পাকিস্তানিরা। সৌদি যুবরাজ আগামীকাল থেকে পাকিস্তান সফর শুরু করবেন বলে কথা রয়েছে।

আজ রাওয়ালপিন্ডিতে জুমার নামাজের পর মুসল্লিরা যুবরাজকে পাকিস্তানে ঢুকতে না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তারা বলেছেন, যুবরাজ হচ্ছে মানুষ হত্যাকারী। ইয়েমেনসহ বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ হত্যার পেছনে তার হাত রয়েছে। আজকের মিছিল ও সমাবেশে বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মী এবং রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নেন।

এর আগে গত রোববার রাজধানী ইসলামাবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সৌদি যুবরাজের সফরের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন বহু মানুষ। তারা বলেছেন, নরঘাতক মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বন্ধুত্ব হতে পারে না। সৌদি যুবরাজের নেতৃত্বে এখনও প্রতিদিনই ইয়েমেনে মানুষ হত্যা করা হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

যুবরাজের সফর উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই দুই শহরে এক হাজারের বেশি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে।

আগামীকাল রাওয়ালপিন্ডির নুর খান বিমান ঘাঁটিতে যুবরাজকে বহনকারী বিমান অবতরণ করবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজে সেখানে তাকে স্বাগত জানাবেন। পাকিস্তানে দুই দিন অবস্থান করার পর সেখান থেকেই মালয়েশিয়ায় যাবেন তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ