শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

প্রধানমন্ত্রী প্রথম সফর করবেন জার্মানি ও আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা তৃতীয়বার দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, মিউনিখে নিরাপত্তা সম্মেলনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে সাইড লাইনে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে জার্মানিতে যাবেন প্রধানমন্ত্রী।

সেখান থেকে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও দ্বিপক্ষীয় সম্মেলনে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরো জানা যায়, নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ অতিথিরা আসছেন। তাদের সঙ্গেও সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রীর। সেখানে চলমান রোহিঙ্গা সঙ্কটের মত বিষয়টি তুলে ধরতে পারেন তিনি।

প্রস্তুতি হিসেবে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মো. শহিদুল হকের সভাপতিত্বে দুটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য এজেন্ডাগুলো নিয়ে আলোচনা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ