সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

ইপিজেড শ্রম আইনের খসড়া অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৯ এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। এ বৈঠক শেষে দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মুহাম্মদ শফিউল আলম।

শফিউল আরো জানান, মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০১৮ সালের চতুর্থ ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর) প্রতিবেদনও মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।

এছাড়া, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা)-২০১৯ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভায়।

এ বিষয়ে তিনি জানান, মন্ত্রিসভায় বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) আইন-২০১৯ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

১৯৮২ সালে তদানীন্তন সামরিক সরকারের জারি করা অধ্যাদেশ। তবে, আদালতের নির্দেশ রয়েছে অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করতে হবে ও বাংলা ভাষায় রূপান্তরিত করতে হবে।

এ বাধ্যবাধকতা থেকেই আগের অধ্যাদেশের সব কাঠামো ঠিক রেখে সামান্য পরিবর্তন করে আইনে পরিণত করার জন্য এর খসড়া উপস্থাপিত হয়েছে মন্ত্রিসভায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ