সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করছে না মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সহায়তা করছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সরকার বিষয়টি নিয়ে নতুন করে চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

দেশটির সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে এসেছে সাত লাখেরও বেশি রোহিঙ্গা। গত বছরের ২৩ নভেম্বর তাদের ফিরিয়ে নিতে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। কিন্তু এখনো ফেরেনি একজনও।

আজ শরিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা দ্রুত ফিরে যাক বাংলাদেশ চাইলেও গড়িমসি করছে মিয়ানমার। এছাড়া, তারা রাখাইনে রোহিঙ্গাদের নিরাপত্তাও নিশ্চিত করতে পারেনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি জানান, ট্রাম্পের চিঠিতে, বাংলাদেশে মত প্রকাশে স্বাধীনতা ও গণতন্ত্র বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ