সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থীরা বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা 

পৃথিবীকে বড় দুর্ঘটনা থেকে রক্ষা করেছি আমরা: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্যাতন-দমন-পীড়নের মুখে মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে বর্তমান সরকার পৃথিবীকে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।

ড. মোমেন বলেন, ‘রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি। আমরা পৃথিবীকে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে পেরেছি। আমাদের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীকে বড় গণহত্যার ঘটনা থেকে বাঁচিয়েছেন। এজন্য তিনি বৈশ্বিক সম্প্রদায়ের কাছে নিজেকে আরও বেশি গ্রহণযোগ্য ও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ায় বিশ্ব বড় একটি দুর্ঘটনার হাত থেকে বাঁচলো। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া না হলে তারা মিয়ানমারে গণহত্যার শিকার হতো।’

আবদুল মোমেন বলেন, ‘ভাসানচরকে রোহিঙ্গা বসবাসের উপযোগী করতে সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড চলছে। ওখানের পরিবেশ সম্পর্কে বৈশ্বিক সম্প্রদায়ের কোনো ধারণা নেই বলেই তারা এর বিরোধিতা করছে। সময় এলে তাদের ভাসানচর নিয়ে যাওয়া হবে। তখন তারা বুঝতে পারবেন। এ নিয়ে আমরা আশাবাদী।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ