শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকার একটি হোটেলে।

আজ বুধবার (২৩ জানুয়ারি) এ সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু।

সম্মেলনে বলা হয়, অনিরীক্ষিত তথ্য অনুযায়ী ২০১৮ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২৮৪৮৫ কোটি টাকা। এ সময় ব্যাংকের বিনিয়োগ হয়েছে ২৬৫১৩ কোটি টাকা।

এছাড়া আমদানি ও রফতানির পরিমাণ ছিল যথাক্রমে ১৬৮৫৭ কোটি এবং ১১৪৪৮ কোটি টাকা। শ্রেণিকৃত বিনিয়োগের ক্ষেত্রে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক যথেষ্ট দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানান ব্যাংক কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ আব্দুস সালাম, আলহাজ হাফেজ মুহাম্মদ এনায়েত উল্লাহ্, আলহাজ মুহাম্মদ লিয়াকত আলী চৌধুরী, মুহাম্মদ আমির উদ্দিন পিপিএম, আলহাজ নাজমুল আহসান খালেদ,উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস. এম. জাফরসহ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ