সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থীরা বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা 

নবম ওয়েজ বোর্ডের কাজ শুরু হয়ে গেছে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান সরকার গণমাধ্যমের জন্য আন্তরিক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব সরকার। নবম ওয়েজ বোর্ডের জন্য কাজ শুরু হয়ে গেছে।’

আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) নিজ দফতরে নবম ওয়েজ বোর্ডে বাস্তবায়নের বিষয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীদের জন্য শিগগিরই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে ত্রিশটি টিভি চ্যানেলে সম্প্রচারে আছে। আরও কিছু চ্যানেল সম্প্রচারের অপেক্ষায় রয়েছে।’

ওয়েজবোর্ড কমিটির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে গঠিত সাত সদস্যের এই কমিটি দ্রুত ওয়েজবোর্ড বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে। ওয়েজবোর্ড সংক্রান্ত নতুন মন্ত্রিসভা কমিটির গেজেট প্রকাশের পর আজকের সভায় আলোচিত বিষয়গুলো কমিটির কাছে উত্থাপন করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ