শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন রোববার

কোন দেশে ইলেকশন পারফেক্ট হয়েছে, একটা দেখান: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কোন দেশে ইলেকশন পারফেক্ট হয়েছে, একটা দেশ দেখান। গণতান্ত্রিক দেশগুলোতে পারফেক্ট বলে যে কথাটি বলা হয় তাতেও কিছু খুঁত তো থাকেই। তাতে ইলেকশনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠে না।’

আজ রবিবার (২০ জানুয়ারি) রাজধানীর সেতুভবনে সেতু বিভাগের বিভিন্ন ফাস্টট্র্যাক প্রকল্প সংলিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

একাদশ সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবের ‘নির্বাচন পারফেক্ট হয়নি’ মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের সঙ্গে কাজ করার জন্য তাদের জাতিসংঘের পক্ষ থেকে এরইমধ্যে জোরালোভাবে বলা হয়েছে।’

জনগণের চোখ অন্যদিকে ফেরাতে আওয়ামী লীগ বিজয় সমাবেশ করছে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন তার প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আর ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে বিদেশে যে অপপ্রয়াস চালিয়েছে তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এখন নির্বাচন নিয়ে যে বিষয়টা তারা বলছে, এটা পরাজিতের মুখে ব্যর্থতার প্রলাপ।’

তিনি আরও বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পের ৬৩ ভাগ অগ্রগতি হয়েছে। জানুয়ারি মাসের শেষদিকে পদ্মাসেতুতে আরেকটি স্প্যান বসবে।’

এ ছাড়া, কর্ণফুলী টানেল প্রকল্পের খনন কাজের জন্য টিভিএম মেশিন ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলেও জানান মন্ত্রী। এ প্রকল্পের ৩০ ভাগ কাজের অগ্রগতি হয়েছে বলেও তিনি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ