শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

চালের বাজার স্বাভাবিক আছে: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাজার স্থিতিশীল ও বাজার মনিটরিংয়ের জন্য প্রতিটি জেলা, ঢাকা শহরে চারটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি জেলার জেলা প্রশাসকদের মোটা, মাঝারি ও সরু ধান-চালে দর বেঁধে দেয়া হয়েছে।

নির্বাচনের কারণে এক সপ্তাহ ধরে পরিবহন বন্ধ থাকায় কয়েকদিনের জন্য চালের দাম কেজিপ্রতি ১-২ টাকা বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে চালের বাজার নিম্নমুখি এবং স্বাভাবিক আছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় নওগাঁ সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, চলতি মৌসুমে আমনের ব্যাপক ফলন হয়েছে। কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। সরকার ধান ও চালের দাম বেঁধে দিয়েছেন। মিল মালিকরা যদি সে দরে কিনে তাহলে তাদেরও লাভ হবে, বাজারও স্থিতিশীল থাকবে এবং কৃষকরাও দাম পাবে।

কৃষকের ন্যায্যমূল্য পেতে আর কি ধরনের নীতিমালা করা যায় তা নিয়ে মন্ত্রণালয়ে বসা হবে। যে মনিটরিং টিম গঠন করা হয়েছে আমরা রিপোর্ট নেয়ার পর আবারও বসব এবং সিদ্ধান্ত নিব।

সার্কিট হাউজে এর আগে রাজশাহী বিভাগের মাঠ পর্যায়ের খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে খাদ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ