শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

অরিত্রি আত্মহত্যা মামলায় আটক দুই শিক্ষকের জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগের মামলায়  আটক দুই শিক্ষকের জামিন দিয়েছেন আদালত।

জামিনপ্রাপ্তরা হলেন, অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতী শাখার সাবেক প্রধান জিন্নাত আরা। এ নিয়ে মামলার এজহারভুক্ত তিনজনের জামিন মঞ্জুর হলো। সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় আদালাত তাদের জামিন মঞ্জুর করে।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার তদন্ত প্রতিবেন দাখিলের জন্য ধার্য  করা হয়েছে ১১ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর রাজধানীর শান্তিনগরের নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় শিক্ষার্থী অরিত্রি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আন্দোলন শুরু করে ভিকারুননিসার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

গত ৪ ডিসেম্বর রাজধানী ঢাকার পল্টন থানায় অরিত্রীর বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ-শিক্ষকসহ তিনজনকে আসামি করে মামলা করেন। মামলার পরদিন শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। গত ৯ ডিসেম্বর হাসনা জামিন পান।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ