শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

কাল সিলেট যাচ্ছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের বালাগঞ্জে সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েম আহমেদ সোহেলের পরিবারের পাশে দাঁড়াতে আগামীকাল সোমবার (১৪ জানুয়ারি) সিলেট যাচ্ছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

এসময় ঐক্যফ্রন্টের নেতারা ওইসব এলাকায় নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সঙ্গেও মতবিনিময় করবেন।

রবিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা জাতীয়তাবাদী তাতী দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার সকাল ১০টায় একটি ফ্লাইটে নেতৃবৃন্দ সিলেটের বালাগঞ্জের উদ্দেশে রওনা হবেন।

নেতৃবৃন্দের মধ্যে থাকবেন- ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ