শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

গণফোরামের কেন্দ্রীয় কমিটির মিটিং আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণফোরামের কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকেছেন দলের সভাপতি ড. কামাল হোসেন। আজ শনিবার (১২ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, গত ৫ জানুয়ারি গণফোরামের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জেলার নেতারা বিভিন্ন ধরনের মতামত দিয়েছিলেন। শনিবারের বৈঠকে জেলার নেতাদের দেওয়া মতামতগুলো নিয়ে কেন্দ্রীয় কমিটির নেতারা আলোচনা করে ভবিষ্যত করণীয় নির্ধারণ করবেন।

গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, বৈঠকে সংসদ নির্বাচন, নির্বাচনে গণফোরামের বিজয়ী দুই প্রার্থীর শপথ ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে।

জানা যায়, বৈঠক শেষে সংবাদ সম্মেলন করবেন ড. কামাল হোসেন। বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন করা হবে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ