শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

‘গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে সংসদে আসা উচিত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে সংসদে এসে কথা বলা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম যৌথসভার শুরুতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিকেল সাড়ে ৩টায় যৌথসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতির আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীরা সভা শুরুর আগেই জিরোপয়েন্টে রাস্তার পাশে অবস্থান নেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বলেও জানা যায়।

যৌথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। পল্টন মোড় হয়ে জিরোপয়েন্ট ও গুলিস্তানগামী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গেলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৬ আসনে জয়ী হয়েছে। কিন্তু বিএনপির সংসদ সদস্যরা শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির অভিযোগ, নির্বাচনে কারচুপি, ভোট ডাকাতি হয়েছে। এর প্রতিবাদে বিএনপির এমপিরা শপথ না নেওয়ার সিদ্ধান্ত নেন। এর পরিপেক্ষিতে প্রধানমন্ত্রী আজ এ কথা বলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ